• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন |

টেস্টে উত্তীর্ণ না হলে বোর্ড পরীক্ষায় বসতে পারবে না

সিসি ডেস্ক, ৩০ সেপ্টেম্বর: শিক্ষা প্রতিষ্ঠানের নির্বাচনি পরীক্ষায় উত্তীর্ণ না হলে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নিতে পারবে না শিক্ষার্থীরা এমন সিদ্ধান্তই নিয়েছে শিক্ষা বোর্ড। আগামী পরীক্ষাতেই কার্যকর হচ্ছে এই সিদ্ধান্ত। এজন্য এবছর এসএসসির টেস্ট পরীক্ষার ফল ৫ নভেম্বরের মধ্যে প্রকাশের নির্দেশও দেয়া হয়েছে। এই সিদ্ধান্তকে কেন্দ্র করে শিক্ষা প্রতিষ্ঠান যাতে ছাত্র-ছাত্রীকে জিম্মি না করতে পারে তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন অভিভাবকরা।
এসএসসি এবং এইচএসসি পরীক্ষার আগে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনি পরীক্ষায় অংশ নিতে হয় শিক্ষার্থীদের। পরীক্ষায় উত্তীর্ণরাই বোর্ড পরীক্ষায় অংশ নেয়। তবে, অনেক ক্ষেত্রে অনুত্তীর্ণ শিক্ষার্থীদের পরীক্ষা দেয়ার সুযোগ করে দেয়া হয় আর্থিক সুবিধার বিনিময়ে এমন অভিযোগও আছে। অনেক ছাত্র-ছাত্রী প্রতিষ্ঠান পরিবর্তন করে অন্য প্রতিষ্ঠানে ভর্তি দেখিয়ে অবৈধভাবে পরীক্ষায় অংশ নেয়।
এ ধরনের অনিয়ম রুখতে শিক্ষা বোর্ড এবার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচনি পরীক্ষায় ফেল করা শিক্ষার্থীরা ওই বছরের বোর্ড পরীক্ষায় অংশ নিতে পারবে না। এরইমধ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এ সংক্রান্ত চিঠি পাঠানো শুরু করেছে বোর্ড।
অভিভাবকদের অভিযোগ, অনেক প্রতিষ্ঠান অতিরিক্ত অর্থ আদায়ে ইচ্ছা করে শিক্ষার্থীদের পাস করায় না। এ ধরনের অনিয়মের বিষয়ে নজরদারির আহ্বান তাদের।
শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে বলা হচ্ছে, অনেক সময় প্রভাবশালীদের চাপে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষায় অংশ নেয়ার অনুমতি দিতে হয়। তাই নতুন সিদ্ধান্ত সবাইকে জানানোর আহ্বান তাদের।
এখন থেকে নির্বাচনি পরীক্ষার ফলাফলও সংশ্লিষ্ট বোর্ডে জমা দিতে হবে। কোন পুনঃনির্বাচনি পরীক্ষাও শিক্ষা প্রতিষ্ঠান নিতে পারবে না বলে জানিয়েছে বোর্ড।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ