• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

রাজশাহীতে হেলিকপ্টার দূর্ঘটনা: সাগরসহ অক্ষত ৬ যাত্রী

সিসি নিউজ, ১১ অক্টোবর।। রাজশাহীর গোদাগাড়ীতে চ্যানেল আইয়ের পরিচালকসহ ছয়জনকে বহণকারী হেলিকপ্টার খারাপ আবহাওয়ার কবলে পড়ে আছড়ে পড়েছে। চ্যানেল আইয়ের পরিচালক ফরিদুর রেজা সাগর, সঙ্গীতশিল্পী ফেরদৌস আরা এবং স্বর্ণ কিশোরী নের্টওয়াকের পরিচালক ফারজানা ব্রাউনিয়াসহ ছয় জন প্রাণে বেঁচেন যান।

আজ বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে উপজেলার আনোয়ারা ফহিম জিয়াউদ্দীন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে হেলিকপ্টারটি উড্ডয়নের পরপরই এ দুর্ঘটনা ঘটে।

হেলিকপ্টারের পাইলট জানিয়েছেন, বৈরী আবহাওয়াতে উড্ডয়নের পর পরই ইঞ্জিনে গোলোযোগ দেখা দেওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষণিকভাবে দ্রুত অবতরণ করার চেষ্টা করায় হেলিকপ্টারটি আছড়ে পড়ে।

ওই বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত স্বর্ণকিশোরী সমাবেশ শেষে ফরিদুর রেজা সাগর, ফেরদৌস আরা এবং ফারজানা ব্রাউনিয়াসহ ছয়জন হেলিকপ্টার যোগে ঢাকায় ফিরছিলেন। হেলিকপ্টারটি উড্ডয়নের দুই মিনিটের মধ্যেই ইঞ্জিন থেকে ধোয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই হেলিপ্যাড মাঠে নিমার্ণাধীন ভবনের সামনে আছড়ে পড়ে। তবে যাত্রীরা অক্ষত রয়েছেন। তারা এখন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে বিশ্রাম নিচ্ছেন।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, হেলিক্প্টার বিকল হয়ে আছড়ে পড়লেও চ্যানেল আইয়ের পরিচালক ও অন্য  ছয়জন আরোহী সুস্থ আছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ