• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আসছে নতুন ডিজিটাল সেবা ‘নগদ’

সিসি ডেস্ক: শিগগিরই চালু হতে যাচ্ছে সরকারের ডাক বিভাগের ডিজিটাল আর্থিক সেবা ‘নগদ’। বিকাশ ও রকেটের মতো দেশজুড়ে ‘নগদ’ ও এজেন্টদের মাধ্যমে এ সেবা দেবে। একই সঙ্গে পোস্ট অফিসগুলো থেকেও মিলবে এ সেবা। ইতিমধ্যে মাস্টার এজেন্ট হিসেবে থার্ড ওয়েভ টেকনোলজিস লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানকে নিয়োগ দেওয়া হয়েছে। কয়েক হাজার অ্যাকাউন্টও এরই মধ্যে খোলা হয়েছে।

এ ব্যাপারে ডাক বিভাগের মহাপরিচালক সুশান্ত কুমার মণ্ডল বলেন, ‘আমাদের প্রস্তুতি শেষ। সেবাটি এখন উদ্বোধনের অপেক্ষায়। আমাদের প্রত্যাশা প্রধানমন্ত্রী সেবাটির উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর সম্মতি এবং সময়ের ওপর বিষয়টি নির্ভর করছে।’

জানা যায়, ‘নগদ’ নামের এই সেবাটি পরিচালিত হবে ‘বাংলাদেশ পোস্টাল অ্যাক্ট এমেন্ডমেন্ট ২০১০- এর ৩-এর ২ এফ ধারার আইন অনুযায়ী।

এর আগে ২০১০ সালে শুরু হওয়া ডাক বিভাগের পোস্টাল ক্যাশ কার্ড সেবা ছিল বাংলাদেশের প্রথম ডিজিটাল আর্থিক সেবা। ডিজিটাল বাংলাদেশ ভিশনকে সামনে রেখে যাত্রা শুরু হয়েছিল ডাক বিভাগের এই সেবাটি।

ডাক বিভাগের মহাপরিচালক আরো বলেন, ‘সরকারি প্রতিষ্ঠান হিসেবে আর্থিক লেনদেন ব্যবস্থাপনায় ডাক বিভাগের রয়েছে ১০০ বছরেরও বেশি সময়ের অভিজ্ঞতা। দেশজুড়ে ৯ হাজার ৮৬৬টি পোস্ট অফিস এবং কর্মচারীদের তত্ত্বাবধানে ডিজিটাল আর্থিক সেবা খাতে দ্রুত এবং দক্ষতার সঙ্গে মোকাবেলা করার সামর্থ্য রাখে ডাক বিভাগ। ডাক বিভাগ অত্যন্ত সফলতার সঙ্গে ওয়ার্ল্ভ্র ব্যাংক, রেডক্রস, ইউএনডিপি, এটুআই ওয়ার্ল্ড ফুড প্রগ্রামের মতো প্রতিষ্ঠানের বিভিন্ন প্রজেক্টের আওতায় প্রান্তিক পর্যায়ে আর্থিক লেনদেন বহু বছর ধরে সফলতার সঙ্গে করে আসছে। আর এই বিশেষ সেবাটির যথাযথ পরিচালনায় সরকারি দিকনির্দেশনা তো থাকছেই।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ