• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

নীলফামারী মেডিকেল কলেজে ১২ শিক্ষার্থী ভর্তি

নীলফামারী: আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে নীলফামারী মেডিকেল কলেজ। সোমবার (১৫ অক্টোবর) ১২ জন শিক্ষার্থীকে ভর্তি করার মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। আগামী ২৫ অক্টোবর পর্যন্ত পর্যায়ক্রমে বাকি শিক্ষার্থীরা ভর্তি হতে পারবেন নতুন এ সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে।

সদ্য ঘোষিত কলেজটির অস্থায়ী কার্যালয় স্থাপন করা হয়েছে ২৫০ শয্যার নীলফামারী সদর আধুনিক হাসপাতালের নতুন ভবনে।

সূত্র জানায়, নীলফামারী মেডিকেল কলেজে প্রথমবার মোট ৫০ জন ভর্তি হতে পারবেন। সোমবার এমবিবিএস প্রথম বর্ষে ১২ জন শিক্ষার্থীকে ভর্তি করা হয়েছে। আগামী ২৫ অক্টোবর পর্যন্ত বাকি শিক্ষার্থীদের ভর্তি করা হবে।

নীলফামারী সিভিল সার্জন রনজিৎ কুমার বর্মন বলেন, প্রথমবার নীলফামারী মেডিকেল কলেজে ৫০ জন শিক্ষার্থী ভর্তি হবেন। মেধা তালিকায় ভর্তির সুযোগ পাওয়া ৫০ জন শিক্ষার্থীর মধ্যে প্রথমদিন ১২ জনকে ভর্তি করা হয়েছে। ক্লাশ শুরু হবে আগামী বছরের ১০ জানুয়ারি।
তিনি আরও বলেন, খুলনা মেডিকেল কলেজের এনাটমি বিভাগের সহযোগী অধ্যাপক রবিউল ইসলাম শাহ এ কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন। ভর্তির সব কার্যক্রম তিনি পরিচালনা করছেন।

জানা যায়, সদ্য ঘোষিত কলেজটিতে প্রথমদিন ভর্তি হতে আসা শিক্ষার্থীদের সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের পক্ষে ফুল দিয়ে বরণ করেন স্বেচ্ছাসেবী সংগঠন ভিশন ২০২১ এর প্রধান সমন্বয়কারী ওয়াদুদ রহমান।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, জেলা শহর থেকে মাত্র চার কিলোমিটার দূরে নটখানায় স্বাস্থ্য বিভাগের ৫১ দশমিক ৩ একর জমিতে নবঘোষিত নীলফামারী মেডিকেল কলেজটি স্থাপন করার লক্ষ্যে ডিজিটাল সার্ভে সম্পন্ন হয়েছে। অবকাঠামো নির্মাণের নকশার অনুমোদনও পাওয়া গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ