• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

চাঁপাইনবাবগঞ্জ, ২২ অক্টোবর।। জেলার শিবগঞ্জ উপজেলায় বিএসএফর গুলিতে জেম (৩০) নামে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন। আজ সোমবার (২২ আক্টোবর) ভোররাতে উপজেলার মনকষা ইউনিয়নের চৌকা সীমান্তে এ ঘটনা ঘটে। জেম উপজেলার পারচৌকা গ্রামের আবদুল হামিদের ছেলে।

জানা গেছে, সোমবার ভোরে চৌকা সীমান্ত দিয়ে গরু আনার জন্য একদল বাংলাদেশি রাখাল ভারতে অনুপ্রবেশ করলে ভারতের দৌলতপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি করে। এতে জেম গুলিবিদ্ধ হলে তার সঙ্গীরা তাকে বাংলাদেশের অভ্যন্তরে নিয়ে পালিয়ে আসে। পরে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। বর্তমানে তার মরদেহ বাড়িতেই রয়েছে।

এ ব্যাপারে ৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাজ্জাদ সারওয়ার সাংবাদিকদের জানান, বিষয়টি তিনি জানেন না। এ বিষয়ে তিনি খোঁজ নিয়ে দেখছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ