• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন |

টাইগারদের সিরিজ জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন

সিসি নিউজ, ২৫ অক্টোবর।। জিম্বাবুয়ের বিরুদ্ধে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীও অভিনন্দন জানিয়েছেন টাইগারদের। বুধবার প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ কথা জানানো হয়।

অভিনন্দন বার্তায় বাংলাদেশ ক্রিকেট দলকে এ জয়ের ধারা ধরে রাখতে টাইগাররা তাদের প্রচেষ্টা অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

এ ছাড়া আলাদা বার্তায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানান জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এবং চিফ হুইপ আ স ম ফিরোজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ