• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

খালেদার অনুপস্থিতিতে বিচারের বিষয়ে আদেশ কাল

সিসি ডেস্ক, ২৮ অক্টোবর।। খালেদা জিয়ার অনুপস্থিতিতে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার বিচার চলবে কি না সে বিষয়ে সোমবার আদেশ দেবে আপিল বিভাগ। খালেদা জিয়ার আবেদনের শুনানি শেষে আদেশের দিন ঠিক করেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্ব ৭ বিচারপতির বেঞ্চ।
এই পরিপ্রেক্ষিতে বিচারিক আদালতে কাল রায় ঘোষণা হবে কি না তা আপিল বিভাগের আদেশের ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন আইনজীবীরা। এই মামলার বিচার চলছিল রাজধানীর বকশিবাজারে কারা অধিদপ্তরের মাঠে বিশেষ আদালতে। পরে তা স্থানান্তর করা হয় পুরোনো কেন্দ্রীয় কারাগারে। এই আদালতে প্রথম দিন হাজিরা শেষে আর না যাওয়ার ঘোষণা দেন কারাবন্দি খালেদা জিয়া।
পরে তার অনুপস্থিতিতেই যুক্তিতর্ক শেষে ২৯ অক্টোবর রায়ের দিন ঠিক করে আদালত। পরে এর বৈধতা নিয়ে আবেদন করলে, বিচার চলার আদেশ দেয় হাইকোর্ট। সে আদেশের বিরুদ্ধে আবেদন করা হয় আপিল বিভাগে। এ বিষয়ে সোমবার চূড়ান্ত আদেশ দেবে আপিল বিভাগ। ২০১০ সালে খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দূর্নীতি মামলাটি করে দুদক। ৩ কোটি ১৫ লাখ টাকার অবৈধ লেনদেনের অভিযোগ আনা হয় মামলায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ