• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন |

সৈয়দপুরে ৫ মাদকসেবির কারাদন্ড দিয়েছে ভ্রাম‌্যমান আদালত

সিসি নিউজ, ২৯ অক্টোবর।। নীলফামারীর সৈয়দপুর থানা পুলিশের হাতে আটক ৫ মাদকসেবির প্রত‌্যেককে এক মাস করে কারাদন্ড দিয়েছে ভ্রাম‌্যমান আদালত। আজ সোমবার সন্ধ‌্যায় ভ্রাম‌্যমান আদালতের বিচারক সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার এ এম গোলাম কিবরিয়া ওই রায় প্রদান করেন।

দন্ডপ্রাপ্তরা হলেন, সৈয়দপুর শহরের গোয়ালপাড়ার আসলাম মিয়ার পুত্র মো: মুন্না (৩২), নতুন বাবুপাড়ার এসলাম হোসেনের পুত্র ছোট আহমেদ, সাহেবপাড়ার খুরশিদ আলমের পুত্র মোকছেদ আলী (২০), গার্ডপাড়ার জামাল মিয়ার পুত্র বাবলু মিয়া (২০) ও শামীম মিয়ার পুত্র রকি আহমেদ (১৮)।

পুলিশ সিসি নিউজকে জানান, আজ বিকেলে শহরের বসুনিয়া মোড় ও সুড়কি মহল্লা এলাকায় মাদক সেবনের সময় এসআই সাইদুর রহমানের নেতৃত্বে একদল টহল পুলিশের হাতে তারা আটক হয়।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ শাহজাহান পাশা জানান, মাদকের বিরুদ্ধে এ অভিযান অব‌্যহত থাকবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ