• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন |

ডোমারে ফেসবুকে জেএসসির প্রশ্নপত্র ফাঁসের দায়ে যুবক গ্রেফতার

সিসি নিউজ, ০৩ নভেম্বর।। ফেসবুকে জেএসসির প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে নীলফামারীর ডোমারে শরিফুল ইসলাম নামের এক যুবকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে তাকে আটকের পর থানায় মামলা দায়ের করা হয়। আটককৃত শরিফুল ডোমারের ছোট রাউতা গ্রামের কাজীপাড়ার আব্দুল আজিজের ছেলে ও ডোমার সরকারী কলেজের বাংলা বিভাগের সম্মান তৃতীয় বর্ষের ছাত্র।
পুুলিশ জানায়, আটককৃত শরিফুল ইলেকট্রনিক ডিভাইস ব্যাবহার করে ফেসবুক ম্যানেঞ্জার ও পৃথক দুটি আইডির মাধ্যমে আসন্ন চলমান জেএসসি পরীক্ষার অনুরুপ প্রশ্নপত্র টাকার বিনিময়ে পরীক্ষার্থীদের কাছে সরবরাহ করতো।
ডোমার থানার এসআই গোলাম মোস্তফা জানান, এসব অভিযোগে শুক্রবার রাতে শরিফুলকে তার নিজ বাড়ি থেকে আটকের পর ডোমার থানায় ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ এর ২৩(২)/৩৫ ধারায় মামলা দায়ের করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ