• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সারাদেশে কর মেলা ১৩ নভেম্বর

সিসি ডেস্ক, ০৬ নভেম্বর।। করসেবা প্রদান ও কর সচেতনতা বাড়াতে প্রতিবছরের ন্যায় এবারো সারাদেশে আয়কর মেলার আয়োজন করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

আগামী ১৩ নভেম্বর থেকে করমেলা শুরু হবে। রাজধানী ঢাকাসহ বিভাগীয় শহরে সপ্তাহব্যাপী মেলা চলবে ১৯ নভেম্বর পর্যন্ত।

রাজধানীর মেলা হবে মিন্টো রোডের অফিসার্স ক্লাব প্রাঙ্গণে। এছাড়া সব জেলা শহরে চারদিন এবং ৩২টি উপজেলায় দুইদিন মেলা হবে। পাশাপাশি উপজেলা পর্যায়ে ৭০টি গ্রোথ সেন্টারে একদিন ভ্রাম্যমাণ মেলা অনুষ্ঠিত হবে।

প্রতিবছরের মতো করদাতারা এবারের মেলায়ও আয়কর বিবরণীর ফরম থেকে শুরু করে কর পরিশোধের জন্য ব্যাংক বুথও পাবেন। তাদের জন্য মেলায় সহায়তা কেন্দ্রে অপেক্ষা করবেন কর কর্মকর্তারা। একই ছাদের নিচে সব সেবা মিলবে। করদাতা শুধু প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনলেই হবে।

২০১০ সালে প্রথমবারের মতো ঢাকা ও চট্টগ্রামে আয়কর মেলার আয়োজন করা হয়। এরপর প্রতিবছরই মেলার পরিধি বেড়েছে।

মেলার সমন্বয়কারী ও এনবিআরের সদস্য (আয়কর প্রশাসন) জিয়াউদ্দিন মাহমুদ বলেন, প্রতিবছরের ন্যায় এবারও মেলার আয়োজন করা হচ্ছে। তবে এবারের মেলার নতুনত্ব হচ্ছে অডিও-ভিডিও সম্প্রচারের মাধ্যমে কর প্রদান বিষয়ক প্রশিক্ষণ দেয়া হবে। করদাতারা এই দূরশিক্ষণ পদ্ধতিতে কর কর্মকর্তাদের বিভিন্ন প্রশ্ন করতে পারবেন। করসচেতনতা তৈরিতে এই কর শিক্ষণ পদ্ধতির ব্যবস্থা করা হচ্ছে।

তিনি বলেন,করমেলার মাধ্যমে তরুণ ও দেশপ্রেমিক করদাতারা উদ্ধুদ্ধ হচ্ছে। করমেলার সুনাম দেশের বাইরে ছড়িয়ে পড়েছে। করসচেতনতা তৈরি ও মানুষকে কর প্রদানে উদ্ধুদ্ধ করার ক্ষেত্রে করমেলা আন্তর্জাতিকভাবে রোল মডেল হিসেবে পরিগণিত হচ্ছে।

মেলায় নতুন করদাতারা ইলেকট্রনিক কর শনাক্তকরণ নম্বর (ই-টিআইএন) নিতে পারবেন। আবার পুনঃ নিবন্ধন করে ই-টিআইএন নিতে পারবেন পুরনো করদাতারা। এ ছাড়া ই-পেমেন্টের জন্য পৃথক বুথ থাকবে। মুক্তিযোদ্ধা, নারী, প্রতিবন্ধী ও প্রবীণ করদাতাদের জন্য আলাদা বুথ থাকবে।

এদিকে আগামী ১২ নভেম্বর রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে সেরা করদাতাদের সম্মানিত করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ