• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

নির্বাচনের কারণে স্কুলের পরীক্ষাসূচি বদলাতে পারে

সিসি নিউজ, ১৩ নভেম্বর।। জাতীয় সংসদ নির্বাচনের তফসিল পুনরায় ঘোষণা করায় নতুন শিক্ষাবর্ষে স্কুলের ভর্তি কার্যক্রমেও পরিবর্তন আসতে পারে। সেক্ষেত্রে পরিবর্তন হতে পারে ভর্তি পরীক্ষার সময়সূচিও।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্রে জানা গেছে, ডিসেম্বর মাসে নির্বাচন হওয়ার একটি সম্ভাব্য সময়সূচির কারণে সারা দেশের বার্ষিক পরীক্ষা আগামী ১০ ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশনা ছিল। তবে সোমবার নির্বাচনের তফসিল পুনরায় ঘোষণা করায় সরকারি স্কুলের ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণের সিদ্ধান্ত আটকে গেছে।

নির্বাচনের তারিখ পিছিয়ে যাওয়ায় এখন অধিদপ্তরের পক্ষ থেকে জানুয়ারির প্রথম সপ্তাহে ভর্তি পরীক্ষা নেয়ার চিন্তাভাবনা করা হচ্ছে বলে জানা গেছে।

এ প্রসঙ্গে মাধ্যমিক ও উচ্চশিক্ষার পরিচালক (মাধ্যমিক) ড. আব্দুল মান্নান জানান, নির্বাচনের তারিখ চূড়ান্ত না হওয়ায় ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা সম্ভব হয়নি। জাতীয় নির্বাচনের পুনঃতফসিল ঘোষণায় নতুন শিক্ষাবর্ষে স্কুলের ভর্তি পরীক্ষার সময়সূচিরও পরিবর্তন করতে হবে। এখন ভর্তি পরীক্ষা জানুয়ারির প্রথম সপ্তাহে আয়োজন করা যায় কি না তা ভাবছি।

জানা গেছে, প্রথম দফায় ২৩ ডিসেম্বর নির্বাচনের তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। সে অনুযায়ী ভর্তি পরীক্ষা নির্বাচনের পর নেওয়ার কথা চিন্তা করেন অধিদপ্তরের কর্মকর্তারা। ভর্তিসংক্রান্ত বৈঠকে মাউশি ১৭, ১৮ ও ১৯ ডিসেম্বর ভর্তি পরীক্ষা নেয়ার খসড়া সূচি তৈরি করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ