• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন |

নীলফামারী-৪ আসনে মনোনয়ন নিলেন মিনহাজ

সিসি নিউজ, ১৫ নভেম্বর।। নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসন থেকে স্বতন্ত্র প্রাথী হিসেবে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন বসুন্ধরা কিংসের সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম মিনহাজ।
বৃহস্পতিবার বেলা ১টার দিকে জেলা রির্টানিং কর্মকর্তা বেগম নাজিয়া শিরিনের কাছ থেকে বসুন্ধরা কিংসের সাধারণ সম্পাদক পক্ষে মনোনয়ন পত্রটি সংগ্রহ করেন সৈয়দপুর মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আমিরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন বসুন্ধরা কিংসের সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম মিনহাজের বাবা আব্দুল জলিল, বসুন্ধরা কিংসের ফ্রেস সমন্বয়কারী নূরুল হক সুমন, সৈয়দপুর চওড়া উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আশরাফ আলী, সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মোহাম্মদ আলী প্রমুখ।
মিনহাজুল ইসলাম মিনহাজের বাড়ি সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের কাশিরাম ব্রমত্তর গ্রামে। তাঁর বাবা আব্দুল জলিল একজন অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী।
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) শিক্ষা জীবন শেষে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের সেক্রেটারিয়েট পদে যোগ দেন। সেখানে কর্মকালে বসুন্ধরার কিংসের সাধারণ সম্পাদক পদে আসীন হন মিনহাজুল ইসলাম মিনহাজ।
এ বিষয়ে বসুন্ধরা কিংসের সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম মিনহাজ বলেন,‘দেশের মানুষের সেবায় তরুণ প্রজম্মের নেতৃত্বের প্রয়োজনীয়তা অনুভব করেছি সেই কারণে নির্বাচনে অংশগ্রহন করার সিদ্ধান্ত নিয়েছি। বিগত দিনে যারা নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য ছিলেন তারা এলাকার জন্য তেমন উন্নয়ন করেননি। আমি নির্বাচনে অংশ নিয়ে জয়ী হয়ে এলাকার উন্নয়ন ঘটিয়ে নিজের এলাকে দেশ এবং বিশ্বের কাছে মডেল হিসেবে তুলে ধরতে চাই। সে লক্ষ্যে আমি একজন খেলোয়ার হিসেবে ক্রীড়ার মাধ্যমে জেলার মান উন্নয়নে কাজ শুরু করেছি।
বসুন্ধরা কিংসের সাধারণ সম্পাদকের দায়িত্বে থেকে নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামকে বসুন্ধরা কিংসের হোম ভেনুতে পরিণত করেছি। সে উদ্যোগে ইতিমধ্যে আর্ন্তজাতিক ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে ভেনুটিতে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ