• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব না: কবিতা খানম

সিসি নিউজ, ১৬ নভেম্বর।। শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার কবিতা খানম। বিশ্বের কোন দেশেই নির্বাচন শতভাগ সুষ্ঠু হয়না মন্তব্য করে তিনি বলেন, প্রশ্নবিদ্ধ নয়, এমন একটা গ্রহণযোগ্য নির্বাচন করতে কমিশন বদ্ধপরিকর। এদিকে, সব দলের জন্য সমান সুযোগ তৈরি করতে রোববারের মধ্যে ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড নামিয়ে ফেলতে আবারও নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
একাদশ সংসদ নির্বাচন উপলক্ষে রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের ২০৫ জন সহকারী রিটানিং কর্মকর্তাদের কর্মশালা হয় নির্বাচন ভবনে। ভোটের বিভিন্ন বিষয় নিয়ে তাদের নির্দেশনা দেন নির্বাচন কমিশনার কবিতা খানম।
এসময় তিনি দাবি করেন, পৃথিবীর কোন দেশেই নির্বাচন শতভাগ সুষ্ঠু হয়না, তাই বাংলাদেশেও হবে না। তবে, কমিশনের লক্ষ্য একটা গ্রহণযোগ্য নির্বাচন করতে চায়, যা সকল প্রশ্নের ঊর্ধ্বে থাকবে।
কবিতা খানম আরও বলেন, দেশে নির্বাচনি হাওয়া বইছে। এই হাওয়া যেন কোনোভাবেই বৈরী না হয়, তা নিশ্চিত করতে সহকারী রিটানিং কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।
কর্মশালায় কথা বলেন ইসি সচিব হেলালউদ্দিন আহমেদও। তিনি বলেন, বিগত সময়ে তত্ত্বাবধায়ক সরকার বা অনির্বাচিত সরকারের অধীনে নির্বাচন হয়েছে। কিন্তু এবার ক্ষমতাসীন দল ও সংসদ বহাল রেখে নির্বাচন হচ্ছে। তাই উৎসবমুখর পরিবেশ বজায় রাখতে আইনশৃংখলা বাহিনীকে যথাযথ ব্যবহারের নির্দেশ দেন সচিব।
এদিকে, তফসিল ঘোষণার পর থেকে ৮টি মামলায় বিএনপির ৪৭২ জনে নেতা-কর্মীকে মিথ্যা ও গায়েবি মামলায় গ্রেপ্তার করা হয়েছে বলে নির্বাচন কমিশনে অভিযোগ করেছে বিএনপি। কমিশনের নিরপেক্ষতা নিয়ে জনগণের মনে সন্দেহ দেখা দিয়েছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ