• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বিশ্ব ইজতেমা স্থগিত হয়নি: স্বরাষ্ট্র মন্ত্রণালয়

সিসি নিউজ, ১৭ নভেম্বর।। বিশ্ব ইজতেমা স্থগিত করা হয়নি বলে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়। বিশ্ব ইজতেমা হচ্ছে না-বিভিন্ন ধরণের সংবাদমাধ্যমে এমন খবর প্রকাশের পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ কথা জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার আসন্ন বিশ্ব ইজতেমার সার্বিক নিরাপত্তা প্রদান এবং তাবলীগ জমাতের বিবাদমান দু’পক্ষের মধ্যে সমঝোতার লক্ষ্যে স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সভা অনুষ্ঠিত হয়।

সভায়, তাবলীগ জমাতের কেন্দ্রীয় শুরা সদস্য দিল্লির মাওলানা মোহাম্মদ সাদ কান্ধলভির বিষয়ে দু’পক্ষের মধ্যে সমঝোতার জন্য ছয় সদস্যের একটি প্রতিনিধি দল ভারতের দেওবন্দে যাওয়ার সিদ্ধান্ত হয়। প্রতিনিধি দল ভারতের দেওবন্দ থেকে এসে উভয় পক্ষের সমঝোতার মাধ্যমে এবং বাংলাদেশ নির্বাচন কমিশনের পরামর্শে ১১তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সময়ের সঙ্গে সমন্বয় করে বিশ্ব ইজতেমার একটি তারিখ নির্ধারণ করারও সিদ্ধান্ত নেওয়া হয়। খবর: বাসস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ