• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন |

হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের প্রতীকী অনশন

দিনাজপুর, ১৮ নভেম্বর।। বেতন বৈষম্য ও শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে দিনাজপুরে হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ে প্রতীকী অনশন করেছেন সহযোগী অধ্যাপকরা। রোববার সকালে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে এই কর্মসূচি পালন করেন তারা।
এতে অংশ নেন বিভিন্ন বিভাগের ৬১ জন সহযোগী অধ্যাপক। কর্মসূচির মধ্যে পরীক্ষা অনুষ্ঠিত হলেও ক্লাস নেননি শিক্ষকরা। এর আগে বৃহস্পতিবার মুখে কালো কাপড় বেঁধে দিনব্যাপি ক্লাস বর্জনসহ প্রশাসনিক ভবনের সিঁড়িতে অবস্থান ধর্মঘট পালন করেন তারা। আন্দোলনকারী শিক্ষকরা জানান, তাদের দাবি দ্রুত পূরণ না হলে আমরণ অনশন কর্মসূচি পালন করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ