• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:১২ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

মাশরাফি বিন মুর্তজার মনোনয়ন বৈধ

নড়াইল, ০২ ডিসেম্বর।। ক্রিকেটের মাঠ থেকে রাজনীতিতে আসা মাশরাফি বিন মুর্তজার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। ফলে নড়াইল-২ আসন থেকে মাশরাফির নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত হল।

রোববার (২ ডিসেম্বর) মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিনে নড়াইলের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার আনজুমান আরা মাশরাফির মনোনয়ন বৈধ ঘোষণা করেন।

নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন জাতীয় ক্রিকেট ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি। দল তাকে মনোনয়ন দেয়। এ আসনে ১৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

রোববার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু হয়। এ সময় নড়াইল-২ আসনে মাশরাফির মনোনয়নপত্রে উল্লিখিত তথ্যে কোনো গরমিল পাওয়া যায়নি। তার নৌকা প্রতীকের এ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

বাকি প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ