• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ফোর্বস ম্যাগাজিনের প্রভাবশালী নারীর তালিকায় শেখ হাসিনার উন্নতি

সিসি ডেস্ক, ০৬ ডিসেম্বর।। ফোর্বস ম্যাগাজিনের করা প্রভাবশালী নারীর তালিকায় ধারাবাহিক উন্নতি ঘটেছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

২০১৮ সালের তালিকায় চার ধাপ এগিয়ে এবার শেখ হাসিনার অবস্থান ২৬ নম্বরে।

মঙ্গলবার (৪ ডিসেম্বর) বিশ্বের একশ প্রভাবশালী নারীর তালিকা প্রকাশ করে ফোর্বস ম্যাগাজিন।

ফোর্বসের গত বছরের তালিকায় শেখ হাসিনার অবস্থান ছিল ৩০তম স্থানে।

২০১৫ সালের তালিকায় তার অবস্থান ছিল ৫৯তম।

এর আগে যুক্তরাষ্ট্রের সাময়িকী ফরচুনের করা বিশ্বের প্রভাবশালী শীর্ষনেতাদের তালিকায় স্থান পেয়েছিলেন শেখ হাসিনা।

প্রভাবশালীদের তালিকায় তাকে রেখেছিল টাইম ম্যাগাজিনও।

ফোর্বসের তালিকায় শেখ হাসিনাকে স্থান দেয়ার ক্ষেত্রে মিয়ানমারের বাস্তচ্যুত লাখ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেয়ার বিষয়টি বিবেচনায় নেয়া হয়েছে।

দুই বছর আগে এই ফোর্বসের তালিকায় মিয়ানমারের নেত্রী অং সান সু চি ২৬তম অবস্থানে ছিলেন।

গত বছর তার অবস্থান সাত ধাপ পিছিয়ে যায়।

এবার শেখ হাসিনা ২৬তম স্থানে উঠে এলেও সু চির স্থান হয়নি ১০০ জনের মধ্যে।

এবার শীর্ষস্থানটি ধরে রেখেছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল।

তার পরের অবস্থানে রয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিসা মে।

তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন আইএমএফ ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টিন লগার্ড।

চতুর্থ স্থানে রয়েছেন যুক্তরাষ্ট্রের জেনারেল মটরসের চেয়ারপারসন ও সিইও মেরি বারা।

পঞ্চম স্থানে রয়েছেন ফিডেলিটি ইনভেস্টমেন্টসের সিইও আবিগেইল জনসন আর মেলিন্ডা গেটস রয়েছেন ষষ্ঠ স্থানে।

প্রভাবশালীদের এই তালিকায় হলিউডের এই সময়ের সবচেয়ে দামি অভিনেত্রী টেইলর সুইফট রয়েছেন ৬৮তম স্থানে।

এছাড়া বলিউড তারকা প্রিয়াংকা চোপড়া আছেন ৯৪তম স্থানে।

টেনিস তারকা সেরেনা উইলিয়াম রয়েছেন ৭৯তম স্থানে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ