• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন |
শিরোনাম :

গাজীপুর-৫ আসনের বিএনপির প্রার্থী মিলন গ্রেফতার

গাজীপুর, ১৩ ডিসেম্বর।। গাজীপুর জেলা বিএনপির সভাপতি ও বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ফজলুল হক মিলনকে গ্রেফতার করা হয়েছে।

গাজীপুরের পুলিশ সুপার শামসুন্নাহার জানান, ফজলুল হককে বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে তার গ্রামের বাড়ি কালীগঞ্জের বর্তুল এলাকা থেকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ। তার বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানার ৭টি মামলায় গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে গাজীপুরের ডিবি পুলিশ তাকে গ্রেফতার করেছে।

গাজীপুর জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাখাওয়াৎ হোসেন সবুজ জানান, ফজলুল হক মিলন সব মামলায় জামিনে ছিলেন। গ্রেফতার আতঙ্কে তিনি এতদিন এলাকায় আসেননি। আজ সকাল ১০টার দিকে ফজলুল হক মিলন গ্রামের বাড়িতে আসলে বিকেলের দিকে তাকে গাজীপুর ডিবি পুলিশ গ্রেফতার করে। কয়েকদিন আগে তার ঢাকার বাসায় রাতে অভিযান চালায় পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ