• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

সৈয়দপুরে এবারে শহীদদের শ্রদ্ধা নিবেদন শহীদ স্মৃতিস্তম্ভে

সিসি নিউজ, ১৩ ডিসেম্বর।। সৈয়দপুরবাসী এবারের বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন পূর্বক পুষ্পস্তবক অর্পণ করবে শহীদ ক‌্যাপ্টেন সামসুল হুদা সড়কে নির্মানাধীন শহীদ স্মৃতিস্তম্ভে। সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার এস এম গোলাম কিবরিয়া মুঠোফোনে আজ বৃহস্পতিবার সন্ধ‌্যায় এ তথ‌্য নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ একরামুল হকের সাথে এ ব‌্যাপারে যোগাযোগ করা হলে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়ায় কোন বক্তব‌্য জানা যায়নি। 

স্মৃতিস্তম্ভ বাস্তবায়ন পরিষদের সদস‌্য সচিব অধ‌্যাপক সাখাওয়াৎ হোসেন খোকন সিসি সিউজকে জানান, সৈয়দপুরবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে আগামী ১৬ ডিসেম্বর। এ দিনটি সৈয়দপুরবাসীর কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।

সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম‌্যান মোখছেদুল মোমিন উপজেলা প্রশাসনের সিদ্ধান্ত নিশ্চিত করে সিসি নিউজকে জানান, মুক্তিযোদ্ধা সংসদ ও আওয়ামীলীগ নেতৃবৃন্দের সম্মতিতে এ সিদ্ধান্ত গৃহিত হয়েছে।

উল্লে‌খ‌্য যে, স্বাধীনতাকামী ঠিক কতোজন সৈয়দপুরে মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন তার সঠিক হিসাব না থাকলেও বিভিন্ন সূত্রমতে এ সংখ্যা সহস্রাধিক। শুধুমাত্র ৭১-এর ২৩ মার্চ একদিনেই পাকবাহিনী হিন্দু ও মাড়োয়ারী পরিবারের ৩৫০ জনকে হত্যা করে। শহীদদের স্মরণে দীর্ঘদিনেও এ শহরে গড়ে উঠেনি কোন স্মৃতিসৌধ। তাই ব্যাক্তি উদ্যোগে ২০১১ সালে সৈয়দপুর শহরের শহীদ ক্যাপ্টেন সামসুল হুদা সড়কের পাশে জাতীয় স্মৃতিসৌধের আদলে স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর করা হয়। এর মূল কাজ শুরু হয় ২০১৫ সালে। ইতোমধ্যে স্মৃতিস্তম্ভ নির্মাণে মাটি ভরাট ও অন্যান্য কাজে প্রায় ৪৫ লাখ টাকা ব্যয় হলেও অর্থাভাবে বন্ধ হয়ে গেছে বাকী কাজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ