• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রাখাইন ভাষায় ছাপানো নির্বাচনী পোস্টার ভাইরাল

সিসি ডেস্ক, ১৫ ডিসেম্বর।। একাদশ জাতীয় সংসদ নির্বাচন  ৩০ ডিসেম্বর। এখন চলছে পুরোদমে প্রচারণা। এরইমধ্যে রাখাইন ভাষায় পোস্টার ছাপিয়ে আলোচনায় এসেছেন কক্সবাজার-৩ (সদর-রামু) আসনে নৌকার প্রার্থী সাইমুম সরোয়ার কমল। এরইমধ্যে পোস্টারটি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। 

জানা গেছে, কক্সবাজার-৩ আসনে রামু, কক্সবাজার পৌরসভা ও চৌফলদন্ডী এলাকায় রাখাইন ভাষাভাষী বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষের বসবাস। এসব এলাকায় রাখাইন ভাষাভাষীর ভোটার সংখ্যা প্রায় ২০ হাজার। এদের ভোটগুলো টানতে বাংলার পাশাপাশি তাদের মৌখিক ভাষা ব্যবহার করে কিছু পোস্টার করা হয়েছে।জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. কামাল হোসেন গণমাধ্যমকে জানান, নির্বাচনী আইনে অন্য ভাষায় পোস্টার করা না করার ওপর নিষেধাজ্ঞা নেই। তাই এ ব্যাপারে কোনো ব্যবস্থা নেয়া হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ