• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন |

ঝাঁটা হাতে মাশরাফির মা…..

সিসি ডেস্ক, ১৬ ডিসেম্বর।। মহান বিজয় দিবসে মুক্তিযুদ্ধের শহীদদের শ্রদ্ধার্থে শহর পরিষ্কারের দায়িত্ব নিলেন নড়াইলের মাশরাফি ভক্তরা। বিজয় দিবসের শুরুতে শনিবার রাতে নড়াইল শহরে পরিচ্ছন্ন কর্মীর দায়িত্ব নিলেন একঝাঁক তরুণ। নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সহায়তায় এই কাজের সূচনা করেন মাশরাফির মা হামিদা মর্তুজা। শনিবার রাত সাড়ে ৯টায় নড়াইল শেখ রাসেল সেতুর প্রান্তে রাস্তায় ঝাড়ু দিয়ে তিনি কিশোরদের সঙ্গে দেশ পরিষ্কার কর্মসূচিতে যোগ দেন। এ সময় মাশরাফির মামা নাহিদ হোসেন, মাশরাফির ছোটভাই সিজার, নড়াইল পৌরসভার কাউন্সিলর কাজী জহির, গৃহিনী লায়লা সুমন, ছাত্রনেতা চঞ্চল শাহরিয়ার, স্কাউট লিডার ইমন, রাতুল, শোভন, প্রিয়তীসহ শতাধিক কিশোর-তরুণ-যুবক অংশ নেন। বিজয় দিবসের শুরুতে রাত ১২টা ১ মিনিটে রূপগঞ্জ এলাকায়  গিয়ে শহর পরিচ্ছন্নতা কর্মসূচি শেষ হয়। নড়াইল ভলেন্টিয়ার এর টিমলিডার সাকিব বলেন, এলাকার পরিচ্ছন্ন কর্মীরা কত কষ্ট করে আমাদের শহর পরিষ্কার রাখে বিজয় দিবসে আমরা সেটা উপলব্ধি করতে চাই, আর এসব স্বপ্ন আমাদের দেখাচ্ছেন আমাদের ক্যাপ্টেন মাশরাফি। নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের জুনিয়র টিমের সদস্য রাসেল বিল্লাহ বলেন, মাশরাফি ভাই সব সময় বলেন, মাশরাফি ভাইয়ের স্বপ্ন- “নড়াইল হবে প্রজন্মের শ্রেষ্ঠ বাসস্থান” সেই লক্ষ্যে আমরা কাজ করছি। আমরা এলাকার তরুণের এক হয়ে মাশরাফির স্বপ্ন বাস্তবায়নে কাজ করছি। ছেলেদের সঙ্গে এক হয়ে মা হামিদা মর্তুজা বলেন, আমার ছেলেদের সকল ভালো কাজের সঙ্গে আমি আছি, আমরা সকলে মিলে এই দেশটাকে গড়ব, ছোটদের এই সব দেশ গড়ার কাজকে আমরা বড়রা এগিয়ে নিতে চাই- দেশটাকে পরিষ্কার করছি এটাই বিজয় দিবসে আমাদের মুক্তিযুদ্ধের প্রেরণা।

উৎস: কালেরকন্ঠ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ