• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন |

কিশোরগঞ্জে আমজাদ হোসেন সরকারের ব‌্যাপক গণসংযোগ

কিশোরগঞ্জ থেকে নওশাদ আনসারী।। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-৪ আসনের কিশোরগঞ্জেও ধাণের শীষের জোয়ার উঠেছে। শনিবার (১৫ ডিসেম্বর) বিকাল ৫ টায় কিশোরগঞ্জ পুটিমারি ইউনিয়নে ধাণের শীষের নির্বাচনী সভায় কানায় কানায় ভরে উঠে ভেড়ভেড়ী মাঝাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ।
ধাণের শীষের প্রার্থী মো. আমজাদ হোসেন সরকারের সমর্থনে এসময় কিশোরগঞ্জের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ দলবেধে মিছিলসহকারে উপস্থিত হয়ে পুরো মাঠ প্রাঙ্গন প্রাণবন্ত করে রাখে। আমজাদ তার বক্তব‌্যে বলেন, কিশোরগঞ্জে ধাণের শীষের এই জোয়ার প্রমাণ করে আজ দেশের মানুষ মুক্তি চাই। আজ সময় এসেছে দেশকে বাকশালমুক্ত করার। যারা আজ প্রশাসনের লোক লেলিয়ে ধাণের শীষের কর্মীদের প্রেফতার, হয়রানী করছেন তাদের ব্যালটের মাধ্যমে ৩০ তারিখে জবাব দেওয়া হবে। ভোট শেষ না হওয়া পর্যন্ত প্রতিটি কেন্দ্রে পাহরা দিবে ধাণের শীষের কর্মীরা। অন্যায় অবিচার আর একনায়কতন্ত্রীয় মনোভবের এই সরকারকে ব্যালটের মাধ্যমে পরাজিত করে একটি করে ধাণের শীষে ভোট দেওয়ার আহবান জানান তিনি।
তিনি আরো বলেন, সরকার বিনা ভোটে ক্ষমতায় বসে দেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছে। দেশে এখন কোন আইনের শাসন নাই। নির্বাচনের এখন পর্যন্ত লেভেল প্লেয়িং ফিল্ড তৈরী হয়নি। দেশের বিভিন্ন যায়গায় সরকার দলীয় ক্যাডাররা ধাণের শীষের অফিস ভাংচুর এবং পোস্টার, লিফলেট ও ফেস্টুন ছিড়ে ফেলছে। গণসংযোগে বাধা প্রদান করা হচ্ছে। আজ যারা দেশের সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন ও প্রথম পতাকা উত্তোলণকারীদের আ স ম আব্দুল রবের উপর হামলা করতে পারে তাদের হাতে দেশ জাতী নিরাপদ নয়। সরকারকে ইঙ্গিত করে এসময় আমজাদ বলেন আপনাদের সঙ্গে কেউ জোট করলে সে সঙ্গি আর সেই সঙ্গি আমাদের সাথে জোট করলে হয়ে যায় জঙ্গি এ দুমুখা নীতির জবাব জনগনের কাছ থেকে পাবেন ৩০ তারিখের নির্বাচনে।
নির্বাচনী সভায় প্রথমেই কোরআন তিলাওয়াত দিয়ে শুরু করেন মাওলানা আব্দুস সামাদ। এরপর একে একে বক্তব্য রাখেন জাতীয় ঐক্যফ্রন্ট পুটিমারী ইউনিয়ন শাখার সভাপতি আফজালুল হক, প্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মঞ্জুরুল ইসলাম রতন, কিশোরগঞ্জ উপজেলা জামায়াতের আমীর আখতারুজ্জামান বাদল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলওয়ার হোসেন সহ স্থানীয় দলীয় কর্মীরা।
বক্তারা বলেন এ লড়ায় আজ বিসমিল্লাহর পক্ষের দল আর বিসমিল্লাহর বিপক্ষের দলের মধ্যে। আজ যারা সংবিধান থেকে বিসমিল্লাহ সরিয়ে দেশবাসীর মনে আঘাত করেছে তাদের ৩০ তারিখে ব্যালটের মাধ্যমে পরাজিত করে সংবিধানে আবারো বিসমিল্লাহ সংযোজন করা হবে। এসময় দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তির জন্য ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে যাওয়ার আহবান জানান বক্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ