• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন |

যুদ্ধাপরাধী ও তাদের দোসরদের ভোট না দেয়ার আহবান জয়ের

সিসি নিউজ।। প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় যুদ্ধাপরাধী ও তাদের দোসর, বিএনপি-ঐক্য ফ্রন্টকে ভোট না দেয়ার আহবান জানিয়েছেন।

রবিবার বিজয় দিবসের দিন এক ফেসবুক পোস্টে তিনি এই আহ্বান জানান।

সজীব ওয়াজেদ জয় বলেন, বিজয়ের ৪৭ বছর পর, আজকের এই বিজয় দিবসে আসুন প্রতিজ্ঞা করি আমরা কখনো যুদ্ধাপরাধী ও তাদের দোসর, বিএনপি-ঐক্যফ্রন্টকে ভোট দেব না। ধানের শীষে ভোট মানেই ৩০ লক্ষ শহীদের হত্যাকারীদের পক্ষে ভোট।

তিনি বলেন, বাংলাদেশ কত বছর আগে স্বাধীন হয়েছিল তা আমি চাইলেও ভুলতে পারবো না। কারণ আমার জন্ম মুক্তিযুদ্ধের সময়। বাংলাদেশ আর আমার বয়স একই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ