• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন |
শিরোনাম :
বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪

বাংলাদেশের নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে ভারত

সিসি ডেস্ক, ১৭ ডিসেম্বর।। আগামী ৩০ ডিসেম্বর বাংলাদেশে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচন পর্যবেক্ষণের জন্য প্রতিনিধিদল পাঠাবে ভারত।    গত বুধবার ভারতীয় নির্বাচন কমিশনার সুনিল অরোরার সঙ্গে বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলীর বৈঠকের পর ভারতীয় নির্বাচন কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে।

আজ বাংলাদেশ হাইকমিশনের একজন সিনিয়র কর্মকর্তা বলেন, ভারতীয় নির্বাচন কমিশনের তিন থেকে চার সদস্যের একটি প্রতিনিধিদল সংসদ নির্বাচনের কাছাকাছি সময় ঢাকায় পৌঁছবে।এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা জানান, ভারত সরকার ইতোমধ্যেই নির্বাচন পর্যবেক্ষণের জন্য প্রতিনিধিদল পাঠানোর নির্দেশ দিয়েছে। পাশাপাশি ভারতীয় সাংবাদিকদের একটি দল বাংলাদেশের সাধারণ নির্বাচন কভার করতে যাবে।  বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমের সাংবাদিকরা ইতোমধ্যেই নির্বাচন উপলক্ষে বাংলাদেশে যেতে বাংলাদেশ হাইকমিশনে ভিসার জন্য আবেদনপত্র জমা দিয়েছে।বাংলাদেশ হাইকমিশন সূত্র জানায়, তারা ইতোমধ্যেই বাংলাদেশের সাধারণ নির্বাচন কভার করতে ইচ্ছুক বিবিসি, সিএনএন, ডিডব্লিউ এবং অন্যান্য বিদেশী ও স্থানীয় গণমাধ্যমের ৪০টির অধিক আবেদনপত্র পেয়েছেন। এছাড়াও নির্বাচন কভার করতে কলকাতা ভিত্তিক গণমাধ্যমের সাংবাদিকদের একটি দল পৃথকভাবে ঢাকায় আসবে। সূত্র: বিবিসি বাংলা    


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ