• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শরিকদের পোস্টারে খালেদা জিয়ার ছবি ব্যবহার নয়: ইসি

সিসি ডেস্ক, ২০ ডিসেম্বর।। জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোটে বিএনপির শরিকেরা পোস্টার, ব্যানার বা অন্য কোনো প্রচার উপকরণে দলীয় প্রধান হিসেবে খালেদা জিয়ার ছবি ব্যবহার করতে পারবে না। বুধবার বিকেলে নির্বাচন কমিশন (ইসি) থেকে এই কথা জানিয়ে বিএনপিকে চিঠি দেয়া হয়েছে।

এর আগে গত সপ্তাহে এই বিষয়ে বিএনপি থেকে ইসিকে চিঠি দেয়া হয়েছিল।

বিএনপিকে লেখা ইসির চিঠিতে বলা হয়েছে- গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী স্বতন্ত্র প্রার্থীরা পোস্টার বা ব্যানারে নিজের ছবি ও প্রতীক ছাড়া অন্য কোনো ছবি ছাপাতে পারবেন না। কোনো প্রার্থী নিবন্ধিত রাজনৈতিক দলের মনোনীত হলে তিনি নিজের ছবি ও প্রতীকের পাশাপাশি দলীয় প্রধানের ছবি ছাপাতে পারবেন।

চিঠিতে আরও বলা হয়েছে, কোনো নিবন্ধিত রাজনৈতিক দল জোটভুক্ত হয়ে নির্বাচন করলে তাদের প্রার্থী জোটভুক্ত অন্য দলের প্রতীক ব্যবহার করতে পারবে। কিন্তু নিজ দলের প্রধানের ছবি ছাড়া অন্য কোনো দলের প্রধানের ছবি ব্যবহার করতে পারবে না।

এবারের সংসদ নির্বাচনে বিএনপি, গণফোরাম, জেএসডি, এলডিপি ও নাগরিক ঐক্যসহ আরও বেশ কিছু দল নিয়ে জাতীয় ঐক্যফ্রন্ট গঠিত হয়েছে। এদের মধ্যে নাগরিক ঐক্য অনিবন্ধিত দল হওয়ায় তারা সরাসরি বিএনপির প্রার্থী হিসেবে ধানের শীর্ষ প্রতীক নিয়ে নির্বাচন করছে।

একইসঙ্গে নিবন্ধিত দল গণফোরাম, জেএসডি ও এলডিপিসহ ছোট ছোট আরও কয়েকটি দলের প্রার্থীরাও ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ