• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন |

জয়পুরহাটে দম্পতির মৃতদেহ উদ্ধার

জয়পুরহাট, ২০ ডিসেম্বর।। জয়পুরহাট শহরের মাড়োয়ারীপট্টি এলাকা থেকে স্বামী-স্ত্রীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ মাড়োয়ারি দম্পতির মৃতদেহ উদ্ধার করে। নিহতরা হলেন, শহরের মাড়োয়ারি পট্টির মৃত দোয়ারা প্রসাদ রংটার ছেলে কিষাণ রংটা ও তার স্ত্রী দেবী রংটা।

এলাকাবাসী জানান, কাপড় ব্যবসায়ী কিষাণ রংটা ও তার স্ত্রী প্রতি দিনের মতো রাতের খাবার খেয়ে নিজ ঘরে শুয়ে পড়েন। সকালে গৃহ পরিচারিকা এসে ঘরের দরজা খোলা দেখে ভেতরে গিয়ে ওই দম্পতিকে ডাকাডাকি করতে থাকেন। সাড়া না পাওয়ায় সন্দেহ হলে বিষয়টি প্রতিবেশীদের জানান।

প্রতিবেশী ও স্বজনরা রংটা দম্পতিকে মৃত অবস্থায় দেখে পুলিশকে খবর দেন। পুলিশ তাদের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে পাঠিয়ে দেয়।

জয়পুরহাট সদর থানার ওসি (তদন্ত) মুমিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের শরীরে আঘাতের তেমন কোন চিহ্ন নেই। এটা হত্যাকাণ্ড কি না তদন্ত করে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ