• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সীতাকুণ্ডে আ.লীগ প্রার্থীর প্রচারে পেট্রোল বোমা হামলা

চট্টগ্রাম, ২৫ ডিসেম্বর।। চট্টগ্রামের সীতাকুণ্ডে আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী প্রচার লক্ষ্য করে ছোড়া পেট্রোল বোমায় তিনজন দগ্ধ হয়েছে। উপজেলার মাদাম বিরিহাটে মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থীর প্রচারের মধ্যে হামলার এই ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চট্টগ্রাম-৪ আসনের বর্তমান এমপি দিদার বলেছেন, দুপুরে তিনি যখন সমর্থকদের নিয়ে প্রচার চালাচ্ছিলেন, তখনই তার কর্মীদের ওপর হামলা করে পেট্রোল বোমা ছোড়া হয়। আমার বিপক্ষের প্রার্থীর লোকজন এ হামলা চালিয়েছে। আমার কর্মীদের মধ্যে অন্তত ১০ জন আহত হয়েছে।

চমেক পুলিশ ফঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, পেট্রলবোমা হামলায় তিনজন দগ্ধ হয়েছে। এ সময় লাঠির আঘাতে আরো একজন আহত হয়েছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কারা এ হামলা চালিয়েছে সে বিষয়ে স্থানীয় পুলিশ কর্মকর্তাদের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ