• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন |

তালায় আ.লীগের নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ

সাতক্ষীরা, ২৫ ডিসেম্বর।। সাতক্ষীরার তালায় নৌকা প্রতীকের নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

সোমবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পাটকেলঘাটা প্রশাসনিক থানার কয়েকশ গজ দুরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জনান, সোমবার রাত ১১টার পরে নির্বাচনী অফিস বন্ধ করে সবাই চলে যাওয়ার পর সাড়ে ১১টার দিকে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

এদিকে এ ঘটনার খবর শুনে বর্তমান সংসদ সদস্য ও নৌকার প্রতীকের প্রার্থী মুস্তফা লুৎফুল্লাহ, সিনিয়র সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) অপু সরোয়ার, পাটকেলঘাটা থানা ওসি রেজাউল ইসলাম রেজা, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পাটকেলঘাটা থানার ওসি রেজাউল ইসলাম রেজা জানান, এ ঘটনার তদন্ত চলছে। হামলা যারাই করুক তদন্ত পূর্বক তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ