• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

থ্রি-জি ও ফোর-জি ইন্টারনেট সার্ভিস বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার

সিসি নিউজ, ২৮ ডিসেম্বর।। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) থ্রি-জি ও ফোর-জি ইন্টারনেট সার্ভিস বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করেছে।

শুক্রবার (২৮ ডিসেম্বর) সকাল ৮টার পর বিটিআরসি দেশের সব মোবাইল ফোন অপারেটরকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত থ্রি-জি ও ফোর-জি নেটওয়ার্ক চালু রাখার নির্দেশ দিয়েছে।

নাম ও পরিচয় প্রকাশে অনিচ্ছুক একটি মোবাইল অপারেটরের শীর্ষ কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘সকাল ৮টার কিছু পরে থ্রি-জি ও ফোর-জি চালুর ব্যাপারে বিটিআরসি থেকে নির্দেশনা আসে। এর পরই থ্রি-জি ও ফোর-জি চালুর প্রক্রিয়া শুরু হয়।’

এর আগে বৃহস্পতিবার রাতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) নির্দেশ দেয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মোবাইল ইন্টারনেটের থ্রিজি ও ফোরজি সেবা বন্ধ রাখতে হবে। বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) রাত ১০টার পর দেশের সব মোবাইল ফোন অপারেটরকে এ নির্দেশ দেওয়া হয়। এই নির্দেশনার পর টু জি ইন্টারনেট সেবা চালু ছিল। টু জি ইন্টারনেটে টেক্সট পাঠানো ও গ্রহণ করা গেলেও ছবি ও ভিডিও পাঠানো সম্ভব নয়। ইন্টারনেটের গতি কমে যাওয়ার কারণে সামাজিক যোগযোগ মাধ্যমগুলো ব্যবহারও কষ্টকর হয়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ