• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন |

পীরগঞ্জে শিশুকে বলাৎকার, থানায় মামলা

পীরগঞ্জ (ঠাকুরগাঁও), ৩ জানুয়ারি।। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মোবাশেরুল হাসান মিঠু (৯) নামের এক শিশু বলাৎকারে স্বীকার হয়েছে। শিশুটি উপদইল সরকার পাড়া গ্রামের খায়রুল ইসলামের পুত্র।

বুধবার দুপুরে একই গ্রামের মৃত আজির উদ্দীন এর পুত্র নরপশু সাইদুর রহমান শিশুটিকে বলাৎকার করার পর মুমুর্ষ ও রক্তাক্ত অবস্থায় তাকে পীরগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়।  তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বৃহস্পতিবার দুপুরে শিশুটিকে পীরগঞ্জ সরকারি হাসপাতাল থেকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

শিশুর পিতা খায়রুল ইসলাম বাদী হয়ে আজ পীরগঞ্জ থানায় এজাহার দায়ের করেন। থানা অফিসার ইনচার্জ বজলুর রশীদ জানান আসামীকে দ্রুত গ্রেফতার করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ