• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

গণফোরামের এমপিদের শপথ নেয়ার ইঙ্গিত

ঢাকা।। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণফোরাম থেকে নির্বাচিত সদস্যরা সংসদে যাওয়ার বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন গণফোরাম সভাপতি ও ঐক্যফ্রন্টের শীর্ষনেতা ড. কামাল হোসেন।শনিবার (৫ জানুয়ারি) গণফোরামের কেন্দ্রীয় কমিটির বর্ধিত সভা শেষে তোপখানা সড়কে শিশুকল্যাণ পরিষদের মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

এ বিষয়ে ২০ দলীয় জোটের সঙ্গে কোনো দ্বন্দ্ব তৈরি হবে না বলেও মনে করেন ড. কামাল হোসেন।গণফোরাম থেকে নির্বাচিত দুজন শপথ নিচ্ছেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমরা ইতিবাচক মনোভাব পোষণ করছি। যে দুজন প্রার্থী নির্বাচনে তীব্র প্রতিযোগিতার মধ্য দিয়ে নির্বাচিত হয়েছেন। আমরা তাদের বিষয়ে ইতিবাচকভাবে সিদ্ধান্ত নেব।’

গণফোরাম থেকে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে মৌলভীবাজার-২ আসনে জয়ী হয়েছেন সুলতান মোহাম্মদ মনসুর। সিলেট-২ আসনে ঐক্যফ্রন্ট প্রার্থী হিসেবে জয়ী গণফোরামের মুকাব্বির খান দলীয় প্রতীক উদীয়মান সূর্য নিয়ে ভোট করেন।

এর আগে ভোটের ফল প্রত্যাখ্যান করে গত ৩০ ডিসেম্বর সংবাদ সম্মেলনে কামাল হোসেন ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভোটের ফল প্রত্যাখ্যান করে। ফল প্রত্যাখ্যান করে পুনর্র্নিবাচনের দাবি জাতীয় ঐক্যফ্রন্ট তোলার পর তাদের জোট থেকে বিজয়ীদের শপথ নেওয়া নিয়ে সংশয় দেখা দেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ