• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন |

শিক্ষামন্ত্রী হলেন ডা. দীপু মনি

সিসি ডেস্ক, ৬ জানুয়ারি।। নতুন মন্ত্রী সভায় ডা. দীপু মনি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। এতদিন শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন নুরুল ইসলাম নাহিদ।

আজ রবিবার বিকালে মন্ত্রিপরিষদ সচিব শফিউল ইসলাম এক সংবাদ সম্মেলনে নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণার সময় এই তথ্য জানান।

একাদশ জাতীয় নির্বাচনে চাঁদপুর-৩ আসন (চাঁদপুর সদর-হাইমচর) থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ডা. দীপু মনি। নৌকা প্রতীকের এই প্রার্থী পেয়েছেন ৩,০৬,৮৯৫ ভোট। এর আগে ডা. দীপু মনি ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হলে তাকে পররাষ্ট্রমন্ত্রী করা হয়।

ডা.দীপু মনি ঢাকা মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস এবং ইউনিভার্সিটি অব লন্ডন থেকে আইন বিষয়ে লেখাপড়া ও ডিগ্রি অর্জন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ