• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

দশ বছরে ২৬ হাজার ৭৮৩ স্কুল-কলেজ জাতীয়করণ

সিসি ডেস্ক, ৭ জানুয়ারি ।। সরকার গত ১০ বছরে দেশের ২৬ হাজার ১৯৩টি প্রাথমিক বিদ্যালয় (প্রাইমারি স্কুল), ২৫৭টি উচ্চ বিদ্যালয় (হাইস্কুল) এবং ৩৩৩টি মহাবিদ্যালয়কে (কলেজ) জাতীয়করণ করেছে।

শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, এছাড়াও সরকার গত দশ বছরে এক লাখ ৪২ হাজার প্রাথমিক স্কুল শিক্ষকের চাকুরি জাতীয়করণ এবং এক হাজার ৫শ’ নতুন বিদ্যালয় স্থাপন করেছে।

একই সময়ে পার্বত্য চট্টগ্রামের তিনটি জেলায় ১৯টি আবাসিক বিদ্যালয় স্থাপন করা হয়েছে।

ওই কর্মকর্তা বলেন, সরকার এক লাখ ৬৫ হাজার ২২৫ জন সহকারি শিক্ষক ও চার হাজার ৪শ’ জন প্রধান শিক্ষক নিয়োগ দিয়েছে এবং প্রধান শিক্ষকদের চাকুরি দ্বিতীয় গ্রেডে উন্নীত ও সহকারি শিক্ষকদের বেতন দ্বিগুন করা হয়েছে।

তিনি আরো বলেন, সরকার চলতি ২০১৮-১৯ অর্থবছর এ খাতে ৫৩ হাজার ৫৪ কোটি বরাদ্দ করেছে।

তথ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, নারীর ক্ষমতায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ৬০ শতাংশ নিয়োগ দিয়েছে নারী শিক্ষকদের। প্রাথমিক শিক্ষা খাতে কর্মরত পাঁচ লাখ ২৭ হাজার ৭৯৮ জন শিক্ষকের মধ্যে তিন লাখ ১৪ হাজার ২৯৯ জন নারী শিক্ষক।

এছাড়াও সরকার কওমি মাদরাসার দাওরায়ে হাদিসকে মাস্টার্স ডিগ্রির সমমান করে ৩৫ লাখ মাদ্রাসা শিক্ষার্থীকে মূলধারায় নিয়ে এসেছে। – বাসস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ