• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন |
শিরোনাম :

সাভারে পুলিশের স্ত্রীসহ চারজনের লাশ উদ্ধার

সাভার, ১০ জানুয়ারী।। পৃথক ঘটনায় সাভারের আশুলিয়ায় এক ট্রাফিক পুলিশের স্ত্রীসহ চারজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে আশুলিয়ার খেজুরবাগান, শ্রীপুর, কবিরপুর ও নবীনগর থেকে তাদের লাশ উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, সকালে আশুলিয়ার শ্রীপুর এলাকার নিজ ভাড়া বাড়ির একটি কক্ষ থেকে সাভারে কর্মরত ট্রাফিক পুলিশ আইয়ুব আলীর স্ত্রী রেশমা খানমের (২৬) লাশ উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ।

অন্যদিকে কবিরপুর, খেজুরবাগান ও নবীনগর থেকে তিন যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। ওই তিন যুবক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে বলে ধারণা করছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ