• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

উত্তরবঙ্গে ত্রান বিতরনে আসছেন প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান

নীলফামারী, ১৫ জানুয়ারী॥ কনকনে শীতের কবলে থাকা দেশের উত্তরবঙ্গের সর্ব উত্তরের চার জেলা পরিদর্শন ও শীতার্ত অসহায় মানুষজনের মাঝে কম্বল ও ত্রান বিতরনে অংশ নিতে আজ মঙ্গলবার সফরে আসছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান।
প্রতিমন্ত্রীর একান্ত সচিব হারুন-অর-রশীদ স্বাক্ষরিত সফরের বিষয়টি নিশ্চিত করা হয়। সুত্র মতে, অসহায় শীর্তাতদের কম্বল ও খাদ্য বিতরন এবং মতবিনিময় সভায় অংশ নিতে দুই দিনের সফরে উত্তরবঙ্গের নীলফামারী, পঞ্চগড়.ঠাকুরগাঁও এবং দিনাজপুরে যাবেন ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান।
সকালে ঢাকা হতে বিমানযোগে সৈয়দপুর হয়ে প্রথমে নীলফামারী আসবেন। এখানে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে মতবিনিময় সভার পর স্থানীয় পলাশবাড়ি মাঠে তিন হাজার অসহায় শীতার্তদের প্রতিজনের মাঝে একটি করে কম্বল, ৫কেজি চাল, ১ কেজি করে চিড়া, ডাল, চিনি, ১ লিটার সোয়াবিন তেল, আধা কেজি করে মুড়ি ও লবন, এক ডজন করে দিয়াশালাই ও মোমবাতী বিতরন করবেন। এটি শেষে মন্ত্রী সড়ক পথে চলে যাবেন পঞ্চগড়। সেখানে সন্ধ্যায় মতবিনিময় সভা শেষে রাত্রী যাপন করবেন।
কাল বুধবার (১৬ জানুয়ারী) সকালে নীলফামারীর মতো অনুরূপ সংখ্যক পরিবারকে পঞ্চগড়ে একইভাবে ত্রান বিতরন শেষে বেলা সাড়ে ১১ টায় পৌছে যাবে ঠাকুরগাঁও। সেখানেও একই কর্মসুচিতে অংশ নিয়ে মন্ত্রী চলে যাবেন দিনাজপুর। সেখানে দুপুর আড়াইটায় মতবিনিময় সভা শেষে কম্বল ও ত্রাণ বিতরন শেষে সন্ধ্যায় সৈয়দপুর বিমান বন্দর হয়ে ঢাকা ফিরবেন।
নীলফামারী জেলা প্রশাসক নাজিয়া শিরিন জানান সাংবাদিকদের জানান, আমরা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমানের সফর সূচি পেয়ে সেভাবেই সকল প্রস্তুতি গ্রহন করেছি।

উল্লেখ‌্য যে, জননেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার টানা তৃতীয় দফা সরকার গঠনের নতুন মন্ত্রী সভায় স্থান পাওয়া দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমানের এটিই প্রথম সফর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ