• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন |

সৈয়দপুরে ইপিজেডের নারী শ্রমিক ধর্ষনের শিকার: আটক ২

সিসি নিউজ, ১৭ জানুয়ারী।। নীলফামারীর সৈয়দপুরে উত্তরা ইপিজেডের এক নারী শ্রমিক (১৮) ধর্ষনের শিকার হয়েছে। এ ঘটনায় র‌্যাব  মোজাহারুল (২৭) ও সবুজ (১৭) নামে দুই যুবককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।

পুলিশ সূত্র মতে, গত রোববার (১৩ জানুয়ারী) সৈয়দপুর উত্তরা আবাসনের ওই ইপিজেড কর্মীকে বিভিন্ন প্রলোভন দিয়ে প্রতিবেশী যুবক সবুজ মটরসাইকেল যোগে ওয়াপদা নয়াহাটের দোলাপাড়ায় মোজাহারুলের বাসায় নিয়ে যায়। সেখানে মোজাহারুল মেয়েটির ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে।

এ ঘটনার পর মেয়েটি নীলফামারী র‌্যাব ক‌্যাম্পে গিয়ে ধর্ষনের বিষয়টি জানায়। র‌্যাব সদস‌্যরা বুধবার (১৬ জানুয়ারী) রাতে আবাসন থেকে ধর্ষক মোজাহারুল এবং ধর্ষকের সহযোগি সবুজকে আটক করে সৈয়দপুর থানায় সোপদ্দ করে।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ শাহজাহান পাশা সিসিকে জানান, এ ব‌্যাপারে একটি মামলা হয়েছে। এবং ধর্ষক পুলিশের কাছে ধর্ষনের ঘটনা স্বীকার করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ