• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন |

সৈয়দপুরে গরীব চিকিৎসা সেবার শীতবস্ত্র বিতরণ

সিসি নিউজ, ১৮ জানুয়ারী।। সৈয়দপুরের অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে স্বেচ্ছাসেবি মানবিক সংগঠন গরীব চিকিৎসা সেবা। আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টার সময় শহরের এসআর প্লাজাস্থ সংগঠনের নিজস্ব অফিসে ১৬০ জন শীতার্তকে একটি করে কম্বল বিতরণ করে।

সংগঠনটির প্রধান উপদেষ্টা বিশিষ্ট চিকিৎসক ডাঃ শেখ নজরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে ওইসব শীতার্ত মানুষদের হাতে কম্বল তুলে দেন। এ সময় উপদেষ্টামন্ডলীর সদস‌্য মশিউর রহমান, ডাঃ রাইসুল কবীর, সভাপতি হাফিজুর রহমান, সাধারন সম্পাদক শাহাজাদা আহমেদ সহ গরীব চিকিৎসা সেবার অন‌্যান‌্য সদস‌্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ