• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:০০ অপরাহ্ন |

সৈয়দপুরে মাদক দিয়ে পান দোকানদারকে ফাঁসানোর চেষ্টা!

সিসি নিউজ, ১৯ জানুয়ারী।। পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা শাকিল (৩০) নামে এক যুবকের পান দোকানে মাদক রেখে ফাঁসানোর চেষ্টার ঘটনা ঘটেছে। কিন্তু পুলিশের তদন্তে তা মিথ‌্যা প্রমানিত হওয়ায় প্রশংসিত হয়েছে সৈয়দপুর থানা পুলিশের। শুক্রবার  (১৮ জানুয়ারী) রাত ৯ টায় শহরের পৌর ১১ নং ওয়ার্ডের দিনাজপুর রোডের সিদ্দিক মিল নতুনবাবু পাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।

সৈয়দপুর থানার সেকেন্ড অফিসার এস আই আরমান জানান, কে বা কারা শুক্রবার সন্ধায় সৈয়দপুর থানার ওসি মোঃ শাহজাহান পাশাকে ফোন দিয়ে জানান, শাকিলের দোকানে ইয়াবা ও গাজা আছে। সে একজন মাদক ব্যবসায়ি। এ খবর পেয়ে আমরা কয়েকজন পুলিশ অফিসার মিলে পুরো দোকানে অভিযানে চালাই। সেখানে মোবাইলকারীর তথ্য মতে পান দোকানদার শাকিলের বসার স্থানের নিচে গাজার পুড়িয়া উদ্ধার করা হয়। তবে এলাকাবাসি শাকিল সম্পর্কে ভাল মতামত দেয়ায় তাকে আটক করা হয়নি।

ওই এলাকার শফিউর রহমান বাবু (৩৫) জানান, শাকিল হচ্ছে নতুন বাবু পাড়ার হাজি কলোনী মসজিদের দীর্ঘদিনের খাদেম মোহাম্মদ আলী এর দ্বিতীয় পুত্র। তার সততা ও নিষ্ঠায় সন্তানরা বিভিন্ন দোকান করে জীবিকা নির্বাহ করে আসছে। আর সামনের দোকানে দিন-দিন গ্রাহক বৃদ্ধি ও ব্যবসায়িক উন্নতির জের ধরে মুলত তাকে ফাঁসাতে পাশ্ববর্তী ব‌্যবসায়ীরা হিংসার বশবর্তী হয়ে শাকিলের দোকানে গাজা ঢুকিয়ে পুলিশে খবর দেয়।

ওই এলাকার ওয়ার্ড কাউন্সিলর এরশাদ হোসেন পাপ্পু জানান, ওই হুজুরসহ তার সন্তানেরা সৎ। তারা অভাব অনটনের মাঝে বেড়ে উঠেছে। কখনই এ ধরনের কর্মকান্ডে জড়িত ছিলনা।
এ নিয়ে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ শাহজাহান পাশা বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের যুদ্ধ অব্যহত থাকবে। তবে পুলিশ নিরপরাধ মানুষের প্রতি অন্যায় অবিচার করা হবে না। তাই কেউ অন্যায় ভাবে নিজের স্বার্থসিদ্ধির উদ্দেশ‌্যে অন‌্যকে ফাঁসানোর চেষ্টা করলে তাকে ছাড় দেয়া হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ