নীলফামারী, ২০ জানুয়ারি॥ নীলফামারীর ডোমার উপজেলায় স্কুল ছাত্রীকে উত্যক্ত করার অভিযোগে লোকমান হোসেন (৩১) নামের এক যুবকের ১৫ দিনের কারাদন্ড প্রদান করা হয়েছে। আজ রবিবার (২০ জানুয়ারী) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাবিহা সুলতানা তার নিজস্ব কার্যালয়ে এ দন্ড দেন।
ডোমার থানা সুত্রে জানা গেছে, গত ২ জানুয়ারী রবিন ইসলামের বিরুদ্ধে উপজেলার পাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের এক দশম শ্রেনীর ছাত্রীকে উক্তত্য করার লিখিত অভিযোগ করে মেয়েটির বাবা। এরই প্রেক্ষিতে গতকাল শনিবার(১৯ জানুয়ারী) রাতে রবিনকে নিজ বাড়ি হতে আটক করে আজ রবিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে তাকে হাজির করা হলে তিনি ৫০৯ ধারায় প্যানেল কোর্টে ১৫ দিনের কারাদন্ড প্রদান করে জেলা কারাগারে প্রেরণ করা হয়। ডোমার থানার ওসি মোকছেদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।