• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন |

সৈয়দপুরে ফেন্সিডিলসহ মাদক বিক্রেতা আটক

সিসি নিউজ, ২০ জানুয়ারি: সৈয়দপুরে ৩৩ বোতল ফেন্সিডিলসহ এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। আজ রবিবার সন্ধ্যায় শহরের সিঙ্গিপুকুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দপুর থানা পুলিশের এটিএসআই মোস্তাক আহমেদ শহরের নতুন বাবুপাড়ার সিঙ্গিপুকুর এলাকায় মাদক বিক্রির সময় ওই এলাকার শওকত আলী (৪৮) নামে এক মাদক বিক্রেতাকে এক বোতল ফেন্সিডিলসহ আটক করে। পরে তার স্বীকারোক্তি মোতাবেক তারই বাসার রান্না ঘর থেকে পলিথিনে মোড়ানো আরও ৩২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। ধৃত শওকত ওই এলাকার মৃত. আক্কেল আলীর পুত্র। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ শাহজাহান পাশা সিসি নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ