• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

মেক্সিকোয় তেলের পাইপ বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৮৫

আন্তর্জাতিক ডেস্ক, ২১ জানুয়ারী।। মেক্সিকোতে তেলের পাইপ লাইনে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৫জনে । রোববার এ কথা জানান দেশটির স্বাস্থ্যমন্ত্রী। অগ্নিদগ্ধ আরও ৫৮ জন হাসপাতালে ভর্তি রয়েছেন । শুক্রবার হিদালগো প্রদেশে তিউলা তেল শোধনাগারের কাছে এ হতাহতের ঘটনা ঘটে।

স্থানীয় সময় সন্ধ্যায়, কন্টেইনারের পাইপ লাইন ছিদ্র করে তেল চুরির চেষ্টা চালায় একদল তেল চোরাকারবারী। তাড়াহুড়ো করে তেল নেয়ার সময় আগুন ধরে যায় পাইপ লাইনটিতে। এক পর্যায়ে প্রচন্ড বিস্ফোরণ হয়। এ সময় অন্তত ৮’শ স্থানীয় বাসিন্দা ছিদ্র পাইপ লাইনের ছিদ্র থেকে তেল নিতে জড়ো হয়েছিল বলে জানায় কর্তৃপক্ষ।

ফায়ারসার্ভিস কর্মীদের কয়েক ঘণ্টার চেষ্টায় স্থানীয় সময় শুক্রবার মধ্যরাতে আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন প্রেসিডেন্ট আন্দ্রেস মানুয়েল লোপেজ। ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দিয়েছেন শহরের গভর্ণর। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে মেক্সিকো সরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ