• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন |

জয়পুরহাটে দুই অস্ত্র ব্যবসায়ীর কারাদন্ড

জয়পুরহাট, ৩১ জানুয়ারি।। জয়পুরহাটের দুই অস্ত্র ব্যবসায়ীকে ১০ ও ৭ বছর কারাদন্ড দিয়েছে আদালত। বুধবার দুপুরে জয়পুরহাট জেলা জজ আদালতের বিচারক গোলাম সারোয়ার এ আদেশ দেন।

দপ্রাপ্তরা হলেন- নীলফামারী সদর উপজেলার কিশমতদলুয়া গ্রামের আব্দুল গণির ছেলে শাকিল হোসেন (৩১) ও জয়পুরহাট সদর উপজেলার দস্তপুর তাজপুর গ্রামের মৃত খাজামুদ্দিনের ছেলে ছানোয়ার হোসেন(৩৫)

আদালত সুত্রে জানা যায়, ২০১৫ সালের ২০ ফেব্রুয়ারী বিকেলে জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার রাধাবাড়ী তিনমাথা মোড়ে ওই দুই যুবক একটি বিদেশি পিস্তল ৫ রাউন্ড গুলি ও দুইটি ম্যাগজিন বিক্রি করছে এমন সংবাদের ভিত্তিতে পাঁচবিবি থানা পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্রসহ তাদেরকে আটক করে। জয়পুরহাট জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল জানান, আসামী দুজনের মধ্যে ছানোয়ার হোসেন পলাতক রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ