• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩

উপজেলা নির্বাচনের তফসিল রবিবার

সিসি ডেস্ক।। রবিবার (৩ ফেব্রুয়ারি) পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। তফসিল ঘোষণার বিষয়ে সিদ্ধান্ত নিতে রবিবার বিকেল ৩টায় কমিশন সভায় বসছে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচন কমিশনের উপ-সচিব (সংস্থাপন) মো. শাহেদুন্নবী চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে এই সভার আহ্বান করা হয়।

চিঠিতে বলা হয়, ‘৩ ফেব্রুয়ারি (রোববার) বিকেল ৩টায় প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে তার সভাকক্ষে কমিশনের ৪৫তম সভা অনুষ্ঠিত হবে।’

এর আগে ১০ জানুয়ারি ইসি সচিব হেলালুদ্দীন আহমদ বলেছিলেন, ‘আগামী মার্চের প্রথম সপ্তাহ থেকে ধাপে ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ হবে।’

নির্বাচন কমিশন সূত্র জানায়, উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট ১০ মার্চ করার পরিকল্পনা করেছে ইসি। প্রথম ধাপে চার বিভাগের ১৫ জেলার ১০১টি উপজেলায় ভোট হবে। দ্বিতীয় ধাপে নির্বাচন হবে ১৮ মার্চ, তৃতীয় ধাপে নির্বাচন হবে ২৪ মার্চ ও চতুর্থ ধাপের নির্বাচন হবে আগামী ৩১ মার্চ। আর শেষ ধাপের ভোটগ্রহণ হবে রমজানের পর। তবে এবারের উপজলো পরষিদ নির্বাচনে সব সদর উপজলোর সকল কেন্দ্রে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভএিম) ভোটগ্রহণ করা হবে। বিভিন্ন সমস্যার কারণে ১২টি উপজেলায় এ বছর ভোটগ্রহণ করা হবে না।

উপজেলার তফসিল ছাড়াও আগামীকালের সভায় একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নির্বাচন অনুষ্ঠান এবং বিবিধ বিষয়ে আলোচনা করা হবে বলে জানা গেছে।

১৯৮৫ সালে দেশে প্রথম উপজেলা পরিষদ নির্বাচন হয়। এরপর ১৯৯০, ২০০৯ ও ২০১৪ সালের ১৯ ফেব্রুয়ারিতে সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচন হয়। ছয় দফায় সর্বশেষ নির্বাচন হয়।

উল্লেখ্য, উপজেলা পরিষদের আইন অনুযায়ী, পরিষদের মেয়াদ শেষ হওয়ার আগের ১৮০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে। আর উপজেলা পরিষদের মেয়াদ শুরু হয় পরিষদের প্রথম বৈঠক থেকে। এর আগে, চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচন হয় ২০১৪ সালের ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত সাত ধাপে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ