• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩

সংরক্ষিত নারী আসনে ভোট ৪ মার্চ

ঢাকা, ০৩ ফেব্রুয়ারী।। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সংরক্ষিত নারী আসনের ভোট অনুষ্ঠিত হবে আগামী ৪ মার্চ।

রবিবার নির্বাচন কমিশনের (ইসি) ৪৫তম সভায় এই সিদ্ধান্ত হয়। সভা শেষে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ কথা জানান ইসি সচিব হেলালুদ্দীন আহমদ।

ইসি সচিব জানান, ৪ মার্চ সংরক্ষিত মহিলা আসনের ভোট অনুষ্ঠিত হবে। মনোনয়ন দাখিল ১১ ফেব্রুয়ারি, যাচাই ১২ ফেব্রুয়ারি এবং মনোনয়নপত্র প্রত্যাহারের দিন ১৬ ফেব্রুয়ারি।

হেলালুদ্দীন আহমদ জানান, সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগ ৪৩, জাতীয় পার্টি চার, বিএনপি এক, ওয়ার্কার্স পার্টি এক ও অন্যান্যদের মধ্যে স্বতন্ত্র তিনটি আসনের বিপরীতে একটি আসনে প্রার্থী দিতে পারবে।

তিনি বলেন, ‘বিএনপি শপথ নেয়ার পরে তারা প্রাথী দিতে পারবে। তার আগে সেই আসনটি স্থগিত থাকবে।’

আসন বণ্টন বিদ্যমান আইন অনুযায়ী সংরক্ষিত নারী আসনের সংখ্যা ৫০টি। তাদের জন্য কোনো নির্ধারিত নির্বাচনী এলাকা নেই। এ ক্ষেত্রে দল বা জোটের প্রাপ্ত আসনের ভিত্তিতে মহিলা আসন বণ্টিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ