• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

মাদারীপুরে কেন্দ্র সচিবসহ ২৬ শিক্ষককে অব্যাহতি

সিসি ডেস্ক, ০৩ ফেব্রুয়ারী।। মাদারীপুরের কালকিনিতে এসএসসি পরীক্ষার বাংলা প্রথমপত্র পরীক্ষায় ২০১৮ সালের প্রশ্নপত্র ও ১০১৯ সালের নৈর্ব্যত্তিক দিয়ে পরীক্ষা হওয়ায় বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে পরীক্ষার্থীরা।  শনিবার পরীক্ষা চলাকালীন এ সমস্যার প্রতিবাদ করলেও পরীক্ষা কেন্দ্র থেকে কোনো সমাধান করা হয়নি।  পরে পরীক্ষা শেষে সকল শিক্ষার্থীরা একত্রে হয়ে কালকিনি-খাসেরহাট সড়ক অবরোধ-বিক্ষোভ করেন। প্রায় দুইঘণ্টা পরে জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলামের আশ্বাসে সড়কের অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা।  ওই পরীক্ষার কেন্দ্রে সচিবসহ ২৬ জন শিক্ষককে অব্যহতি দেওয়া হয়।

খাসেরহাট সৈয়দ আবুল হোসেন স্কুল এ্যান্ড কলেজ কেন্দ্রের তথ্য মতে, ২০১৯ সালের এবারের এসএসসি পরীক্ষায় ওই পরীক্ষা কেন্দ্রে মোট ৬০৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে প্রায় সব পরীক্ষার্থীকে ২০১৮ সালের পুরানো প্রশ্নপত্র ও ১০১৯ সালে নৈর্ব্যত্তিক প্রশ্ন দেয়া হয়। পরীক্ষা চলাকালীন সময়ে এই সমস্যার প্রতিবাদ করলেও পরীক্ষা কেন্দ্র থেকে কোনো প্রকার সমাধান করা হয়নি।
পরীক্ষা শেষে সব শিক্ষার্থীরা একত্র হয়ে কালকিনি-খাসেরহাট সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে। প্রায় দুই ঘণ্টা পরে জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলামের আশ্বাসে সড়কের অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা।মাদারীপুরের জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম বলেন, পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিব, পরীক্ষা কমিটি ও শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করা হয়েছে। এ বিষয়ে সমাধানের জন্য ঢাকা বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে কথা হয়েছে। আশা করছি সমস্যা সমাধান হবে। শিক্ষার্থীদের কোনো ক্ষতি হবে না।তিনি আরও বলেন, ওই কেন্দ্রের সচিবসহ কেন্দ্রের সব শিক্ষককে অব্যহতি দেয়া হয়েছে। সেখানে নতুন শিক্ষক দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ