• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

ক্যালিফোর্নিয়ায় বাড়ির ওপর বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক।। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বাড়ির ওপর বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ৫ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে একজন পাইলট। বাকিরা বাড়ির বাসিন্দা। খবর বিবিসির।

স্থানীয়রা জানান, রবিবার মাঝ আকাশে থাকা অবস্থায় দুই ইঞ্জিনবিশিষ্ট বিমানটিতে আগুন ধরে যায়। পরে লস এঞ্জেলসের কাছে ইয়োরবা লিনডাতে এটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার কয়েক মিনিট পর ঘটনাস্থলে পৌঁছে ৭২ জন উদ্ধারকর্মী কাজ করছেন। উড্ডয়নের মাত্র কয়েক মিনিট পরই বিমানটি বিধ্বস্ত হয় বলে জানিয়েছেন কর্মকর্তারা।

যে বাড়ির ওপর বিমানটি পড়েছিলো সেই দুইতলা ভবনে থাকা দুই নারী এবং দুই পুরুষ নিহত হয়েছেন। দুর্ঘটনায় দগ্ধ হওয়া আরও দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অ্যাভিয়েশন কর্মকর্তারা জানান, ছোট আকারের বিমান ছিল এটি। বিমানটি লস অ্যাঞ্জেলস থেকে ২০ মাইল দক্ষিণ-পূর্বের স্থানীয় একটি বিমানবন্দর থেকে যাত্রা শুরু করেছিল।

ঘটনাস্থলে থাকা এক ব্যক্তি লস অ্যাঞ্জেলস টাইমসকে বলেন, ‘আমি হঠাৎ বিস্ফোরণের শব্দ শুনি। আমার বাড়িও কেঁপে ওঠে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ