• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন |

এসএসসি পরীক্ষার সূচিতে পরিবর্তন

সিসি নিউজ, ১১ ফেব্রুয়ারী।। বিশ্ব ইজতেমার কারণে এস এস সি পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন এসেছে। ১৬ ফেব্রুয়ারির পরীক্ষা ২৬ ফেব্রুয়ারি, ১৭ ফেব্রুয়ারির পরীক্ষা ২৭ ফেব্রুয়ারি এবং ১৮ ফেব্রুয়ারির পরীক্ষা নেয়া হবে ২ মার্চ।
রোববার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির চেয়ারম্যান অধ্যাপক মুহাম্মদ জিয়াউল হক এ তথ্য জানান।
তিনি জানান, সব বোর্ডের জন্যই এটি কার্যকর হবে। তিন দিনের সূচিতে পরিবর্তন এলেও পরীক্ষার সময় অপরিবর্তিত থাকছে বলেও জানান তিনি।
টঙ্গীর ইজতেমা ময়দানে ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমা। একদিন সময় বেড়ে এবার চারদিন চলবে এ আয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ