• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন |

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

চট্টগ্রাম, ১২ফেব্রুয়ারী।। চট্টগ্রামের মিরসরাই উপজেলায় একটি মাইক্রোবাসের পেছনে কাভার্ডভ্যান ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডিার বিস্ফোরণে দগ্ধ হয়ে তিনজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন দুজন।

মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিক মিরসরাইয়ের নিজামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

মিরসরাই ফায়ার সার্ভিসের কর্মকর্তা রবিউল হোসেন জানান, সকালে মাইক্রোবাসটি মিরসরাই থেকে চট্টগ্রামে যাচ্ছিল। পথে মিরসরাইয়ের নিজামপুর এলাকায় একই দিকে আসা একটি কাভার্ডভ্যান পেছন থেকে সজোরে ওই মাইক্রোবাসটিতে ধাক্কা দেয়।

এতে মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়, এবং দগ্ধ হয়ে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন দুজন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ