• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চতুর্থ ধাপে ১২২ উপজেলায় ভোট ৩১ মার্চ

ঢাকা, ২১ ফেব্রুয়ারী।। চতুর্থ ধাপে দেশের ১২২ উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী ভোটগ্রহণ করা হবে ৩১ মার্চ। মনোনয়ন দাখিলের শেষ তারিখ ৪ মার্চ, বাছাই ৬ মার্চ ও মনোনয়ন প্রত্যাহার করা যাবে ১৩ মার্চ।

নির্বাচন কমিশনার হেলালুদ্দীন আহমদ বুধবার তফসিল ঘোষণা করেন। তিনি জানান, চতুর্থ ধাপের নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৪ মার্চ, বাছাই ৬ মার্চ; আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৩ মার্চ।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, প্রথম ধাপে ৮৭ উপজেলায় ১০ মার্চ, দ্বিতীয় ধাপে ১২৯ উপজেলায় ১৮ মার্চ এবং তৃতীয় ধাপে ১২৭ উপজেলায় ২৪ মার্চ ভোটগ্রহণ করা হবে।

তৃতীয় ধাপ থেকে সদর উপজেলাগুলোয় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হবে। এ ক্ষেত্রে তৃতীয় ধাপে সাত উপজেলায় যন্ত্রে ভোট নেয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসি। চতুর্থ ধাপে ১৬ উপজেলায় ইভিএমে ভোট নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ