• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নীলফামারীর নিহত ১৩ ইটভাটা শ্রমিকের পরিবারকে অনুদান প্রদান

নীলফামারী প্রতিনিধি।।  চলতি বছরের ২৫ জানুয়ারি কুমিল্লার চৌদ্দ গ্রাম উপজেলার ঘোলপাশা ইউনিয়নের নারায়ণপুর এলাকায় মেসার্স কাজী এ্যান্ড কোং ব্রিক ফিল্ড নামের একটি ইটভাটায় কয়লার ট্রাক উল্টে ঘুমন্ত যে ১৩ জন শ্রমিক নিহত ও দুইজন আহত হয়েছিল তাদের আর্থিক অনুদান দিয়েছেন ওই ইটভাটার মালিক। বুধবার(২০ ফেব্রুয়ারী)দুপুরের দিকে ওই ইট ভাটার মালিক কতৃপক্ষের দেয়া টাকা নীলফামারী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে নিহত পরিবারদের ১ লাখ টাকা করে ১৩ লাখ এবং আহত দুই পরিবারকে ৫০ হাজার করে ১ লাখ টাকার চেক বিতরন করে জেলা প্রশাসক নাজিয়া শিরিন। নিহত ও আহতরা সকলেই নীলফামারীর জলঢাকা উপজেলার মীরগঞ্জ ও শিমুলবাড়ি ইউনিয়নের স্থানীয় বাসিন্দা।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল মোতালেব সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলাম, ভারপ্রাপ্ত ত্রাণ ও পূণর্বাসন কর্মকর্তা সহাকরী কমিশনার পূদম পুষ্প চাকমা, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার সোহরাব হোসেন, জলঢাকা উপজেলার নির্বাহী কর্মকর্তা সুজা-উদ দৌল্লাহ, মীরগঞ্জ ইউপি চেয়ারম্যান হুকুম আলী খান ও শিমুলবাড়ি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান হামিদুল ইসলাম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ